কী ঘটেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মামুনের সঙ্গে?

 

কী ঘটেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মামুনের সঙ্গে?




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম জানান, মামুনুর রশীদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ডিএমপির উপকমিশনার বলেন, মামুনুর রশীদ জানিয়েছেন তাকে মারধর করা হয়নি। তবে মোবাইলের পাসওয়ার্ডের জন্য তাকে চড় দেয়া হয়েছিল।

মামুনুর রশীদ দাবি করেছেন, একটি চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানানোর কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে একটি মাইক্রোবাসে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

তবে ডিএমপির উপকমিশনার মো. মহিদুল ইসলাম একইসঙ্গে জানান, ঘটনাটি অপহরণ নাকি অন্য কিছু, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, মামুনুর রশীদের বক্তব্যে কিছু অসংলগ্নতা রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এর আগে মামুনের পরিবার অভিযোগ করেছিল, গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে সরাসরি অপহরণের হুমকি দেয়া হয়। এর পরদিনই ভোরে তিনি রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ওইদিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

Comments

Popular posts from this blog

ছিলেন ফর্সা, যে ভিটামিনের অভাবে হয়ে যাচ্ছেন কালো

জমজ স’ন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে সব না’রীর, জেনে নিন!